News Bangladesh

দুই দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত আমির

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে।

১৪:৫৯ ১২ জানুয়ারি ২০২৬

হেগে শুরু হলো রোহিঙ্গা গণহত্যার পূর্ণাঙ্গ শুনানি

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ঐতিহাসিক পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে, যা টানা তিন সপ্তাহ চলবে। এই মামলার রায় শুধু মিয়ানমার নয়, গাজা যুদ্ধসহ অন্যান্য আন্তর্জাতিক গণহত্যা মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

১৪:৫৪ ১২ জানুয়ারি ২০২৬

‘পালিয়ে যেতে রাজি না হওয়ায়’ ক্ষুব্ধ হয়ে বনশ্রীতে স্কুলছাত্রী খুন: র‍্যাব

সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দুপুরে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু লিলি এতে অস্বীকৃতি জানিয়ে বলে, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কোনো রেস্তোরাঁ কর্মচারীর সঙ্গে যাবে না এবং মন্তব্য করে—‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও’

১৪:৪১ ১২ জানুয়ারি ২০২৬

ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিচ্ছে সরকার

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (VAPT) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

১৪:৪০ ১২ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের জন্য ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি!

নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে সম্প্রতি বিসিবি এই আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সুপারিশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেওয়ার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে

১৪:২৮ ১২ জানুয়ারি ২০২৬

ভোটের নিরাপত্তায় থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার সদস্যের মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

১৪:২০ ১২ জানুয়ারি ২০২৬

হাদি হত্যা মামলার অভিযোগপত্রে শুনানি ১৫ জানুয়ারি

এর আগে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

১৩:৫৭ ১২ জানুয়ারি ২০২৬

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প!

এর আগে, ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে দাবি করা হয়। ওই অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৩:২০ ১২ জানুয়ারি ২০২৬

রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে খাটিয়ামারী এলাকায় ২০–২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতের সীমান্তে প্রবেশ করে। তারা ভারতীয় কাঁটাতারের ওপর দিয়ে গরু, জিরা, মাদক ও কাপড় পারাপার করছিল। এই সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায় এবং আলীকে ধরে নিয়ে যায়।

১২:৫২ ১২ জানুয়ারি ২০২৬

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

এ সময় তিনি আরও বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। 

১২:১৯ ১২ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র আপিল শুনানি শুরু

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শেষ করা হয়। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন পেন্ডিং রাখা হয়েছে।

১১:৪২ ১২ জানুয়ারি ২০২৬

গুগল পরীক্ষা করছে নতুন এআই ছবি মডেল ‘ন্যানো বানানা-২ ফ্ল্যাশ’

বর্তমানে ছবি তৈরি ও সম্পাদনার জন্য জেমিনি ন্যানো বানানা প্রো (জেমিনি ৩ প্রো ইমেজ) ব্যবহার করা হয়। এটি মূলত সৃজনশীল কাজে ব্যবহৃত হয়। এই মডেল ব্যবহার করে লেখা বা রেফারেন্স কনটেন্টকে স্পষ্ট ভিজ্যুয়ালে রূপান্তর করা যায়। এর মাধ্যমে প্রোটোটাইপ, ডায়াগ্রাম, স্টোরিবোর্ড, তথ্যচিত্র, এমনকি রেসিপি বা আবহাওয়া সংক্রান্ত ছবি তৈরি করা সম্ভব।

১১:২০ ১২ জানুয়ারি ২০২৬

বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যা, হোটেলকর্মী মিলন আটক

ঘটনা ঘটে গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে। বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাসায় নিহত লিলির মরদেহ পাওয়া যায়। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

১০:৪৫ ১২ জানুয়ারি ২০২৬

শীতের প্রকোপে চুয়াডাঙ্গায় দুর্ভোগে নিম্নআয়ের মানুষরা

টানা চার দিন সূর্যের দেখা না পাওয়ায় সড়কে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শীত থেকে বাঁচতে নিম্নআয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছেন।

১০:২১ ১২ জানুয়ারি ২০২৬

রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা

বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে শুরুতে কিছুটা ধীর ছিল বার্সেলোনা। লামিন ইয়ামালের দূরপাল্লার শট রিয়ালের রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের শেষদিকে ম্যাচে গতি বাড়ে। ইয়ামালের ক্রস থেকে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। তবে হতাশা কাটিয়ে উঠতে বেশি সময় নেননি তিনি। রদ্রিগোর ভুলে পাওয়া রিবাউন্ড থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

০৯:৪২ ১২ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে, দুর্ভোগে মানুষ

এদিকে ঘন কুয়াশা, তীব্র শীত ও উত্তরের হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছেন কৃষিশ্রমিক ও খেটে খাওয়া মানুষজন। কাজের সন্ধানে সকালে ঘর থেকে বের হতে না পারায় অনেকেই চরম ভোগান্তিতে পড়ছেন।

০৯:২২ ১২ জানুয়ারি ২০২৬

লাল লেহেঙ্গায় একঝলকে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

ভিডিওতে দেখা যায়, মোমের আলোয় দাঁড়িয়ে থাকা পূজা চেরি লাল রঙের এক বোল্ড লেহেঙ্গায় মোহ ছড়াচ্ছেন। রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা ও কারুকার্যখচিত ওড়না তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারী মেকআপ ও গয়নার সঙ্গে ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি ও একগুচ্ছ চুড়ি পরেছেন অভিনেত্রী। খোলা চুল, লাল রঙের সাজ এবং পুরো লুকজুড়ে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি ও সাহসের প্রকাশ।

০৯:০২ ১২ জানুয়ারি ২০২৬

ইরানে বিক্ষোভে ৫০০ ছাড়াল নিহত

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিক্ষোভে ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে।

০৮:৪৩ ১২ জানুয়ারি ২০২৬

ক্ষমতা হস্তান্তরের পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী সময়ের কর্মপরিকল্পনা জানতে চান আকিয়ে আবে।

০৮:২০ ১২ জানুয়ারি ২০২৬

১০ দিনে এলো ১১২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে মোট ১১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

২১:৫৯ ১১ জানুয়ারি ২০২৬

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

২১:৩৮ ১১ জানুয়ারি ২০২৬

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আমিরাত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন। তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালন করেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেফতার করে বিচার করা হয়।

২১:১৬ ১১ জানুয়ারি ২০২৬

মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়: ফয়েজ আহম্মদ

ফয়েজ আহম্মদ বলেন, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নিহতের ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, যেখানে একে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ মেলেনি।

২০:৫১ ১১ জানুয়ারি ২০২৬

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

এছাড়া প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে টিকিট ইস্যুর হার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছে চিঠিতে।

২০:৩০ ১১ জানুয়ারি ২০২৬