News Bangladesh

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার চিঠি রবিবার ( ১১ জানুয়ায়রি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে

১৯:৫৮ ১১ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে চলমান তিক্ত সম্পর্কের সুযোগ নিয়েই পিসিবি জানিয়েছে, তারা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও উইমেনস কোয়ালিফায়ারের মতো বড় আসর সফলভাবে আয়োজন করেছে। পাকিস্তান দাবি করছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য তাদের ভেন্যু পুরোপুরি প্রস্তুত।

১৯:২৬ ১১ জানুয়ারি ২০২৬

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া ৬টি আপিল পরবর্তী শুনানির জন্য পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

১৮:৫৬ ১১ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন

১৮:৫৬ ১১ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারীসহ আটক ৩, স্বর্ণ উদ্ধার

পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের ৪র্থ তলার নিলয় জুয়েলার্স এ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। এসময় তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়

১৮:৫২ ১১ জানুয়ারি ২০২৬

নির্বাচন-গণভোটের জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। এটা নিয়ে তিনি কোনো সমস্যা দেখছি না।

১৮:১৪ ১১ জানুয়ারি ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে নাহিদের বৈঠক

বৈঠকের পর নাহিদ ইসলামের  সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এডমিন পোস্টে জানানো হয়েছে, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে এক বিশেষ সাক্ষাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

১৭:৫২ ১১ জানুয়ারি ২০২৬

ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে: বাণিজ্য উপদেষ্টা

শেখ বশিরউদ্দীন বলেন, সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী। সব দেশের সঙ্গে আমাদের সেভাবেই বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নিই না।

১৭:৩৪ ১১ জানুয়ারি ২০২৬

চাকরি দেবে মিনিস্টার, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ ফেব্রুয়ারি।

১৭:২১ ১১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে: প্রেস সচিব

শফিকুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না। বর্তমানে নির্বাচনী পরিবেশে একটি ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে।

১৬:৫৮ ১১ জানুয়ারি ২০২৬

দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট

২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, দ্বিতীয় বিয়ের অনুমতির ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলের ওপর ন্যস্ত থাকায় স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। রায়ে আরও বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্ত্রী বা স্বামীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল।

১৬:৩৭ ১১ জানুয়ারি ২০২৬

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিটের শুনানি অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি

১৬:২৩ ১১ জানুয়ারি ২০২৬

স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইইউর স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল মাঠে থাকবে। আগামী সপ্তাহে ৫৬ সদস্যের একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে কাজ শুরু করবে।

১৬:০৩ ১১ জানুয়ারি ২০২৬

চীন-বাংলাদেশের ওপর নজর রাখতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত

প্রতিবেদনে ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে চীনা নৌবাহিনীর তৎপরতা বেড়েছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ছে। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাম্প্রতিক পাকিস্তান সফরও ভারতের উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৫:৩৮ ১১ জানুয়ারি ২০২৬

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

এর আগে গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে

১৫:৩২ ১১ জানুয়ারি ২০২৬

শীতকালীন ব্যবসা উত্তরাঞ্চলের ‘রাসায়নিকমুক্ত খেজুর গুড়’

গেল এক সপ্তাহ ধরে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় গাছিরা ভোর থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। সেই রস ঘটনাস্থলেই বড় কড়াইয়ে জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত খেজুর গুড়

১৫:২৭ ১১ জানুয়ারি ২০২৬

হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান বলেন, “আমরা চাই না, ভবিষ্যতে এমন কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক, যার প্রকৃত সম্পদ হলফনামায় প্রতিফলিত হয়নি। ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা যে সম্পদের বিবরণ দিয়েছিলেন, বাস্তবে প্রাপ্ত তথ্যের সঙ্গে তার বিস্তর ব্যবধান ছিল।”

১৫:১৭ ১১ জানুয়ারি ২০২৬

কর পরিশোধ করা যাবে বিকাশের মাধ্যমে

বিকাশের ফাইন্যান্স কন্ট্রোলার আরিফুর রহমান বলেন, “একটি পেমেন্ট করতে দুই মিনিটের বেশি সময় লাগে না। ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেট থেকে করের এ টাকা পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক দিনে দুই বার করের এসব টাকা ব্র্যাক ব্যাংক থেকে কেটে নে

১৪:৩৫ ১১ জানুয়ারি ২০২৬

‘মবতন্ত্রের’ চাপে প্রশাসন, অভিযোগ জাপা মহাসচিবের

সুষ্ঠু ও সমতাভিত্তিক ভোটের পরিবেশ নিশ্চিত হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফল করতে পারে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, মবের ভয় ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে ব্যাপক হারে মনোনয়ন বাতিল হয়েছে এবং দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে মানহীন নির্বাচন ও পরবর্তী অস্থিরতার আশঙ্কা রয়েছে।

১৪:২৯ ১১ জানুয়ারি ২০২৬

ইন্টারনেটের ৩ গুণ গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা বিটিসিএলের 

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে

১৪:২০ ১১ জানুয়ারি ২০২৬

‘স্বৈরাচার রুখতে ও ক্ষমতার ভারসাম্য ফেরাতে গণভোটে ‘হ্যাঁ’ বলুন’

আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভার জনগণের হাতে আনতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভয়ভীতি উপেক্ষা করে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলেই গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হবে।

১৪:০৪ ১১ জানুয়ারি ২০২৬

তারেক রহমান নির্বাচনী প্রচারে নামবেন সিলেট থেকে 

তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন

১৩:৫৪ ১১ জানুয়ারি ২০২৬

‘জাতীয় পার্টি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়’

৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়

১৩:৪৮ ১১ জানুয়ারি ২০২৬

কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

রায় ঘোষণার পর দুলুর আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। মামলায় এনবিআরের চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ তাকে খালাস দিয়েছেন

১৩:৪৪ ১১ জানুয়ারি ২০২৬