শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সরকারি প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫% (সর্বনিম্ন ২,০০০ টাকা) বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকরা আরও দাবির বাস্তবায়নের জন্য শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি চালাচ্ছেন।১১:২৬ ১৯ অক্টোবর ২০২৫
আদাবরে চাঞ্চল্যকর রিপন হত্যার আসামি ‘কুমির’ রুবেল গ্রেফতার
র্যাব-২ ও র্যাব-৮ যৌথ অভিযানে মাদারীপুরের ডাসা থানা থেকে আদাবর চা দোকানী হত্যার মূল আসামি মো. রুবেল ওরফে কুমির রুবেলকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে; বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান।১০:৫৩ ১৯ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষ রাস্তায়
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক প্রতিবাদের প্রতীক হিসেবে পরিণত হয়েছে।০৯:৩১ ১৯ অক্টোবর ২০২৫
কার্গো অগ্নিকাণ্ডে ২৫০ কারখানার পণ্য ক্ষতির আশঙ্কা: বিজিএমইএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ক্ষতির পরিমাণ নির্ধারণে ব্যস্ত। বিজিএমইএ সভাপতি আশঙ্কা করছেন, প্রায় ২৫০ কারখানার পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।০৮:৫০ ১৯ অক্টোবর ২০২৫
শাহজালাল কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি যাচাইয়ে ২ কমিটি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পৃথক দুই তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতি ও কারণ নিরূপণের নির্দেশ দিয়েছে।০৮:২৩ ১৯ অক্টোবর ২০২৫
কাতার–তুরস্কের উদ্যোগে যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
দোহায় কাতার ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে শতাধিক প্রাণহানির পর এই সমঝোতাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।০৮:০৬ ১৯ অক্টোবর ২০২৫
একদিনে আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন
১৯:৪০ ১৮ অক্টোবর ২০২৫
ফেসবুকের জন্য নতুন এআই ফিচার চালু করলো মেটা
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি চালু হলে ক্যামেরা রোলের মিডিয়া মেটার ক্লাউডে আপলোড হবে। মেটা বলেছে, এই মিডিয়া এআই ট্রেনিংয়ে ব্যবহার হবে না১৯:০৪ ১৮ অক্টোবর ২০২৫
ভাষা সৈনিক আহসান উল্লাহ আর নেই
সকালে চট্টগ্রাম শহরের মিমি সুপার মার্কেটের পাশে আফমী প্লাজার পেছনে আবাসিক এলাকায় প্রথম জানাজা ও দুপুরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়১৮:৫৪ ১৮ অক্টোবর ২০২৫
সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক
বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নিনির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে১৭:৪৫ ১৮ অক্টোবর ২০২৫
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, উদ্ধার সহযোগিতায় ২ প্লাটুন বিজিবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহযোগিতা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বর্ডার গার্ড
১৭:২০ ১৮ অক্টোবর ২০২৫
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ জানায়, সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে১৬:৫৫ ১৮ অক্টোবর ২০২৫
শাহজালাল কার্গো এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩৬ ইউনিট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও বিমানবাহিনী১৬:১৪ ১৮ অক্টোবর ২০২৫
জুলাই সনদ স্বাক্ষরের দিনে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় আসামি ৯০০
ওসি ইমাউল হক বলেন, গতকালের (শুক্রবার) ঘটনায় এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। চারটির মধ্যে একটি মামলা একজন ট্রাফিক পুলিশ বাদী হয়ে করেছেন। বাকি তিনটি মামলা থানা পুলিশ বাদী হয়ে করেছে। মামলায় আসামি করা হয়েছে সন্ত্রাসী, দুষ্কৃতকারী, অনিষ্টকারী, ক্ষতিসাধনকারী, নাশকতাকারী ও ফ্যাসিবাদী মতাদর্শের লোকজনকে। এই চার মামলার সব আসামি অজ্ঞাত। এই চার মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে। চারটি মামলার মধ্যে একটি মামলার অভিযোগ সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের। অপরগুলো হলো– পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর মামলা।১৪:৫৭ ১৮ অক্টোবর ২০২৫
ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই: ইসি আনোয়ারুল
তিনি আরও বলেন, “নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। প্রিজাইডিং কর্মকর্তাদের আইন সম্পর্কে জানতে হবে, তাহলেই দায়িত্ব সঠিকভাবে পালন সম্ভব হবে। ভোটার ও কেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটালে রেহাই পাবে না।”১৪:৩৭ ১৮ অক্টোবর ২০২৫
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান
তিনি আরও বলেন, “রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে আমরা যত উদ্যোগ নেই না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”১৪:১৪ ১৮ অক্টোবর ২০২৫
সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের সম্ভাবনা
এদিকে, এদিন সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু`এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।১৩:৫৮ ১৮ অক্টোবর ২০২৫
দাবি না মানলে পোলট্রি খামার বন্ধ রাখার হুঁশিয়ারি
সরকার আমাদের ৭ দফা দাবি মেনে না নিলে আমরা প্রান্তিত খামারিরা খামার বন্ধ রাখতে বাধ্য হবো এবং ডিম-মুরগির উৎপাদন স্থগিত করা হবে। সরকার যতদিন আমাদের দাবি মেনে না নিবে, ততদিন আমাদের অবরোধ চলবে১৩:৫৩ ১৮ অক্টোবর ২০২৫
চীনের শীর্ষ ৯ জেনারেল বরখাস্ত, সামরিক বিচারের মুখোমুখি
এই নয় ব্যক্তি ‘দলের শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন করেছে এবং দায়িত্ব সংশ্লিষ্ট মারাত্মক অপরাধের দায়ে সন্দেহভাজন’। এতে বলা হয়, ‘তারা এখন সামরিক বাহিনীর বিচারের মুখোমুখি এবং তাদের শাস্তি দল ও সামরিক বাহিনীর দুর্নীতিবিরোধী অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন১৩:৪৮ ১৮ অক্টোবর ২০২৫
জনসমাগমে বোরকা নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস
বিল অনুযায়ী, জনসমক্ষে নিকাব বা বোরকা পরলে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। আর কাউকে জোর করে নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।১৩:৪২ ১৮ অক্টোবর ২০২৫
`শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তারেক রহমান`
রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।১৩:৩৫ ১৮ অক্টোবর ২০২৫
পর্নোগ্রাফি-জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে।১৩:২৬ ১৮ অক্টোবর ২০২৫
জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা: নাহিদ
যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি১৩:২২ ১৮ অক্টোবর ২০২৫
‘জুলাই সনদ’ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের বড় অগ্রগতি: ইইউ
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল অংশ নেন। মিলারের উপস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শাসনব্যবস্থা সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত রাখার ইঙ্গিত বহন করে।১২:৫৪ ১৮ অক্টোবর ২০২৫
























