News Bangladesh

১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙে যে বার্তা দিলেন তারেক রহমান

হাসপাতাল থেকে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।

০৮:৪১ ১০ নভেম্বর ২০২৫

মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

০৮:২১ ১০ নভেম্বর ২০২৫

রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল ও অশোভন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারটি গত শুক্রবার ফার্স্টপোস্ট প্রকাশ করে।

২২:০০ ৯ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য মাইলফলক: সিইসি

সিইসি বলেন, “একদিকে বিশ্ববাসী যেমন এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে দেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দেবে, তাদের আগ্রহ আমাদের কাছে আশাব্যঞ্জক।”

২১:৩৯ ৯ নভেম্বর ২০২৫

রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা আ. লীগের, গ্রেফতার ২৫

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিরা ঝটিকা মিছিল, উসকানিমূলক স্লোগান দেওয়া এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর প্রস্তুতিও নিচ্ছিল।

২১:১৪ ৯ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে হত্যা মামলার আসামিদের নিয়ে নির্বাচনী প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ

তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম মনোনয়ন পাওয়ার পর ফখরুল সাহেব অন্যান্য মনোনয়ন প্রত্যাশী এবং দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট করবেন, সেখানে তিনি তা না করে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং উস্কানি দিয়ে কোম্পানীগঞ্জের রাজনীতি উত্তপ্ত করছেন। তার বক্তব্যে আমাদের দলের নেতাকর্মীরা হতাশ হচ্ছেন। আমরা তার এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

২০:৩৮ ৯ নভেম্বর ২০২৫

জাহানারার অভিযোগে ৪ কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী  সংবাদমাধ্যমকে বলেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, বোর্ড তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

২০:১৭ ৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার আসনে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ

দলটির সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ।

১৯:৫৪ ৯ নভেম্বর ২০২৫

আচরণবিধি চূড়ান্ত হওয়ার পরই দলগুলোর সঙ্গে সংলাপ: ইসি সচিব

এসময় পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে- আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে।

১৯:৪২ ৯ নভেম্বর ২০২৫

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

বিকেলে চার বন্ধু মিলে বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করেন

১৯:২৬ ৯ নভেম্বর ২০২৫

নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৭৫ কোটি ৪০ লাখ ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫৬ কোটি ৬০ লাখ ডলার, যা দেখাচ্ছে ১৪ শতাংশের প্রবৃদ্ধি।

১৯:২৪ ৯ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল বিভাগে ১৫৫, চট্টগ্রাম বিভাগে ১৩২, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭৮, ঢাকা উত্তর সিটিতে ২২০, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৪, ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯, রাজশাহী বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৩ এবং রাজশাহী বিভাগের ৯ নতুন রোগী ভর্তি হয়েছেন।

১৮:৫৫ ৯ নভেম্বর ২০২৫

ফিনটেক অ্যাওয়ার্ড পেলো ইউনাইটেড ফাইন্যান্স  

এই সম্মানজনক পুরস্কারটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে তুলে দেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ

১৮:৩৩ ৯ নভেম্বর ২০২৫

সৌদি আরবে মসজিদে হামলা পরিকল্পনা, দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আইন সশস্ত্র দল গঠন এবং রাজনৈতিক সংগঠনে যোগদান কঠোরভাবে নিষিদ্ধ করেছে। সরকারের বিরুদ্ধে যে কোনও ধরনের বিক্ষোভেও কঠোর বিধান রয়েছে, এবং এসব অপরাধে দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৮:২৭ ৯ নভেম্বর ২০২৫

সেনা সদস্য প্রত্যাহারের খবর গুজব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ সংক্রান্ত যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব। সেনা সদস্য প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

১৭:৫৭ ৯ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা

দুদকের মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্য ও এস আলম গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

১৭:৫৫ ৯ নভেম্বর ২০২৫

নিশ্চিতভাবেই নির্বাচন করব, পদত্যাগ আলোচনা সাপেক্ষ: আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, `ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সে জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ, ভোট যেন অপচয় না হয়। কোন আসন থেকে করব এটা চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব

১৭:৪৭ ৯ নভেম্বর ২০২৫

ঢাকায় ২৮ বছরে সবুজ ও ফাঁকা জায়গা কমেছে ২৯ কি.মি.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে জাতীয়ভাবে ‘বন সপ্তাহ’ চালু করেন। ‘এক ব্যক্তি, এক গাছ’ স্লোগান দেন এবং গণমাধ্যমে ‘সবুজ বাংলাদেশ’ প্রচারণা শুরু করেন। তাতে প্রাকৃতিক বন ধ্বংসের আয়োজন বন্ধ হয়েছে, বলা যায় না। খালেদা জিয়া সরকারের আমলে ১৯৯২ সালে গঠিত হয় পরিবেশ ও বন মন্ত্রণালয়। ১৯৯৫ সালে প্রণীত হয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু এসব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অস্তিত্ব এখনও খুব কম টের পাওয়া যায়। ২০০২ সালে জারি হয়েছিল পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ বিধিমালা; ২০০৩ সালে ঢাকায় টু-স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ, যা ছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু প্রথমটি টেকেনি। অল্প সময়ের মধ্যেই পরিবেশ-প্রতিবেশের মারাত্মক শত্রু, বিশেষত নগরীগুলোতে জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিন পূর্বাবস্থায় ফিরে আসে। যানবাহনের কারণে বায়ু ও শব্দদূষণ পৌছেছে রেকর্ড মাত্রায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে পলিথিনকে বিদায় দেওয়া এবং যানবাহনের ধোঁয়াজনিত দূষণ বন্ধে কঠোর প্রতিশ্রুতি দিয়েচিল, যা আজও ফাঁকা বুলি রয়ে গেছে।

১৭:৩৭ ৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-৪ আসনে বেনজির টিটোকে মনোনয়ন না দেয়ায় নেতাকর্মীর মাঝে হতাশা

যদিও এ আসনে ব্যবসায়ী লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেয়ায়, তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। এ আসনে অন্তত ছয় প্রার্থী মনোনয়ন চাইলেও ধারণা করা হচ্ছিলো বেনজির আহমেদ টিটোই মনোনয়ন পাবেন।

১৭:২১ ৯ নভেম্বর ২০২৫

শেয়ার বিক্রিতে সময় দিল বিএসইসি

নতুন নিয়ম অনুযায়ী, ৫ লাখ টাকার কম বিনিয়োগে কেউ মার্জিন ঋণ বা শেয়ার কেনার জন্য ঋণ পাবেন না। যদি কেউ এর আগে ঋণ নিয়ে থাকেন, তবে এক বছরের মধ্যে বিনিয়োগ ৫ লাখে উন্নীত করতে হবে। এছাড়া যাদের বিনিয়োগ ১০ লাখের কম, তারা নিজস্ব বিনিয়োগের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসেবে নিতে পারবেন।

১৭:১২ ৯ নভেম্বর ২০২৫

অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না: আমীর খসরু

বিএনপির এ নেতা বলেন, আগামী সংসদে কি পাস হবে সেটার সিদ্ধান্ত নেবে সংসদের প্রতিনিধিরা।

১৬:৪৮ ৯ নভেম্বর ২০২৫

সোনাদিয়া দ্বীপে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) কক্সবাজার ব্যবস্থাপক আবদুল কাইয়ূম জানান, ২০২০ সাল পর্যন্ত সোনাদিয়ায় বছরে ১০ হাজারের বেশি কচ্ছপের ডিম সংগ্রহ হতো, যা এখন নেমে এসেছে প্রায় এক হাজারে। প্লাস্টিক বর্জ্য ও পর্যটকের অনিয়ন্ত্রিত আনাগোনা এর বড় কারণ।

১৬:৩২ ৯ নভেম্বর ২০২৫

খড়ের দামে কৃষক খুশি, বিপাকে গবাদিপশুর খামারি

বর্তমানে ১০০ আঁটি খড় বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়, আর ১ হাজার খড়ের আঁটির দাম দাঁড়িয়েছে ৭-৮ হাজার টাকায়। কিছুদিন আগে প্রতি আঁটির দাম ছিল মাত্র ৩-৪ টাকা। খামারিরা আশঙ্কা করছেন, কয়েক দিনের মধ্যে দাম

১৬:২৫ ৯ নভেম্বর ২০২৫

ঢাকায় চাকরি দেবে এসিআই মটরস

প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর।

১৬:২২ ৯ নভেম্বর ২০২৫