অক্টোবরে সড়কে ঝরল ৪৬৯ প্রাণ, আহত ১২৮০: যাত্রী কল্যাণ সমিতি
সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৩২টি দুর্ঘটনায় ৫২৮ জন নিহত এবং ১ হাজার ৩১০ জন আহত হয়েছেন। এই সময়ে ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬.২৪ শতাংশ, নিহতের ৩৭.৫২ শতাংশ ও আহতের ১০.৭০ শতাংশ১৩:৩৩ ১২ নভেম্বর ২০২৫
১৩ নভেম্বর সারাদেশে খোলা থাকবে দোকান-বাণিজ্য বিতান: মালিক সমিতি
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওইদিন সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটছে বলে জানা গেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, দুর্বৃত্তরা হেলমেট ও মাস্ক পরে হামলা চালাচ্ছে।১৩:৩০ ১২ নভেম্বর ২০২৫
চীন থেকে অস্ত্র কিনলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা
সম্প্রতি যুক্তরাষ্ট্র ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এতে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষা খাত থেকে সমরাস্ত্র কেনার জন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে পারে।১৩:০০ ১২ নভেম্বর ২০২৫
হজ-ওমরাহযাত্রীদের জন্য সুখবর
বর্তমানে ২০টি বিমানে এই ওয়াইফাই সেবা চালু রয়েছে, যা মূলত রিয়াদ-জেদ্দা রুটে ব্যবহৃত হচ্ছে। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক রুটেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, বিশেষ করে হজ ও ওমরাহ যাত্রীদের বহনকারী ফ্লাইটগুলোতে।১২:৩৪ ১২ নভেম্বর ২০২৫
উত্তরায় মাইক্রোবাসে আগুন
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন ওভারহিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।১২:০০ ১২ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা
জানা গেছে, বুধবার ভোরের দিকে রতনের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় রতন ও তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। রতনের মরদেহ ঘরের মেঝেতে এবং মেয়ের মরদেহ খাটের ওপর পাওয়া যায়।১১:৪৫ ১২ নভেম্বর ২০২৫
ঢাকায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাণিজ্যমেলা ১ থেকে ৩ ডিসেম্বর
সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন থেকে বাণিজ্যমেলা হবে দুই পর্বে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ‘ঢাকা ট্রেড ফেয়ার (ডিটিএফ)’, আর আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের জন্য ডিসেম্বরের তিন দিনের ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অনুষ্ঠিত হবে। দুটি মেলা যৌথভাবে আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।১১:১৯ ১২ নভেম্বর ২০২৫
রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। অরাজকতা বা নাশকতার চেষ্টা হলে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।১০:৪৮ ১২ নভেম্বর ২০২৫
গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুজন মোটরসাইকেল আরোহী যুবক। তারা দাহ্য পদার্থ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসের নিচে কাজ করছিলেন এক মিস্ত্রি, তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।১০:২৭ ১২ নভেম্বর ২০২৫
জিপিটি-৫.১ আনছে ওপেনএআই, থাকছে তিনটি সংস্করণ
সূত্র জানিয়েছে, নতুন মডেলটি ইতোমধ্যে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে সংযুক্ত করার কাজ চলছে। খুব শিগগিরই ওপেনএআই জিপিটি-৫.১ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। প্রতিষ্ঠানটি সাধারণত তিন থেকে চার মাস পরপর নতুন সংস্করণ উন্মুক্ত করে। সর্বশেষ জিপিটি-৫ প্রকাশিত হয়েছিল গত ৭ আগস্ট।১০:০২ ১২ নভেম্বর ২০২৫
৩৮০ শিশুর জীবন বাঁচিয়ে গিনেস বুকে বলিউড গায়িকা পলক
কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন পলক। পরবর্তীতে এক স্কুলছাত্রীর হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা তহবিল সংগ্রহ করে তার দাতব্য কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা ঘটে।০৯:৩০ ১২ নভেম্বর ২০২৫
মুশফিককে ছাড়িয়ে গেলেন লিটন দাস
এর আগে টেস্টে সর্বোচ্চ ১৫টি স্টাম্পিংয়ের রেকর্ডটি ভাগাভাগি করছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এবার দুইবার স্টাম্প ভেঙে অভিজ্ঞ সতীর্থ মুশফিককে ছাড়িয়ে গেলেন লিটন।০৯:০৮ ১২ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে নামছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২.৮ ডিগ্রি
আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে চারপাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ছে এবং ভোরে কুয়াশা সৃষ্টি হচ্ছে। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়।০৮:৩৭ ১২ নভেম্বর ২০২৫
পুরান ঢাকায় মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচজন গ্রেফতার
প্রসঙ্গত, গত সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত হন মামুন। আদালতে হাজিরা শেষে তিনি হাসপাতালের সামনে আসলে দুই অস্ত্রধারী মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।০৮:২০ ১২ নভেম্বর ২০২৫
ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২
ধানমন্ডি ১১/এ আইসিটি তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ধানমন্ডি ২৭-এ মিছিলের চেষ্টা থামাতে পুলিশ দুইজনকে আটক করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।২১:৪০ ১১ নভেম্বর ২০২৫
হাইকোর্টে ২২ জন স্থায়ী বিচারপতি নিয়োগ দিলো সরকার
জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া ২২ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়েছে। বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি।২০:৫৪ ১১ নভেম্বর ২০২৫
সহিংসতার আশঙ্কায় সব বিমানবন্দরে বেবিচকের বিশেষ সতর্কতা
চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেবিচক। নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি ও জরুরি সাড়া নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।২০:৪০ ১১ নভেম্বর ২০২৫
‘লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভিত্তিহীন’
ভারতের লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এ ধরনের মনগড়া প্রচারণা দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়।২০:৩৩ ১১ নভেম্বর ২০২৫
রাজধানীতে আবারও বাসে আগুন
রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগেছে। গত দু’দিনে রাজধানীতে একাধিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কোনো হতাহতের খবর নেই।১৯:৪৯ ১১ নভেম্বর ২০২৫
‘৩–৪ দিনের মধ্যে আসছে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত’
জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আগামী ৩–৪ দিনের মধ্যে আসছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল আশা করছেন সব দল তা মেনে নেবে। তিনি জানান, বিচার বিভাগের ৭০–৮০% সংস্কার ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং নির্বাচিত সরকার তা ধরে রাখার দায়িত্ব নেবে।১৯:৩৫ ১১ নভেম্বর ২০২৫
কুড়িগ্রামে এনসিপির আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের ঠাঁই হবেনা, লকডাউন, শাটডাউন এসবের নামে কোন নাশকতা সৃষ্টি করলে জনগণ তার উচিৎ জবাব দিতে তৈরী রয়েছে। তাই শান্তিপ্রিয় কুড়িগ্রামে কেউ কোন বৈরী পরিবেশ সৃষ্টি করলে ফলাফল ভালো হবেনা১৯:২১ ১১ নভেম্বর ২০২৫
ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র কার্যক্রম শুরু
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য১৯:১৮ ১১ নভেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপেই বিদায় রোনালদো
পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে তার শেষ আন্তর্জাতিক আসর। ৪০ বছরের এই কিংবদন্তি আগামী এক-দুই বছরের মধ্যে ফুটবলকে বিদায় জানাবেন।১৯:১২ ১১ নভেম্বর ২০২৫
মিথিলার জন্য ভোট চাইলেন জয়া আহসান
আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। সেই সময়ের সামান্য অংশটুকু ব্যয় করুন বাংলাদেশের জন্য। তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ ও১৮:৫২ ১১ নভেম্বর ২০২৫
























