তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, শত শত স্কুল বন্ধ
সংস্থাটি জানায়, বুধবার রাতেই তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। এরপর আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করে জানায়, কয়েক ঘণ্টার মধ্যে আবারও ‘থান্ডারস্নো’ আঘাত হানতে পারে।১১:২৬ ২১ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প
হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।১১:০৮ ২১ নভেম্বর ২০২৫
সরকারি স্কুলে আজ থেকে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নতুন নিয়ম
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীরা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে এবং টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করবেন।১০:১৮ ২১ নভেম্বর ২০২৫
নভেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০.৭ শতাংশ
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, অক্টোবর: রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।০৯:৫২ ২১ নভেম্বর ২০২৫
অ্যাশেজে প্রথমবারের মতো আম্পায়ারিং করছেন বাংলাদেশি সৈকত
গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি ছিলেন শরফুদ্দৌলা। মাঠে তাঁর বিচক্ষণ সিদ্ধান্ত বহুবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছে।০৯:২৭ ২১ নভেম্বর ২০২৫
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
জাতীয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির গর্ব। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান–পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীর ভূমিকা জনমানসে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে বাহিনীর সদস্যরা অনুগত থেকে পেশাদারিত্ব ও দেশপ্রেম দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।০৯:০২ ২১ নভেম্বর ২০২৫
ব্রাজিলে কপ৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড
প্রতিবেদনে বলা হয়, আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক তখনই আচমকা ধোঁয়া ও তাপের কারণে ভেন্যুতে হুড়োহুড়ি শুরু হয়। নিরাপত্তাকর্মীরা প্রতিনিধিদের বের হয়ে যেতে নির্দেশনা দিচ্ছিলেন এবং দমকলকর্মীরা ভেন্যুর শামিয়ানা–ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আতঙ্কের মুহূর্তে অনেকে চিৎকার করছিলেন, “সালিডা! সালিডা! গেট আউট!”০৮:৩৮ ২১ নভেম্বর ২০২৫
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া
তিনি বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) বর্তমানে কিছুটা অসুস্থ। তবে শুক্রবার অবস্থার উন্নতি হলে তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।”০৮:৩০ ২১ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪
পুলিশ জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গেছে। তবে কীভাবে এক্সপ্রেসওয়ের ওপর থেকে গাড়িটি ছিটকে পড়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি১৯:২৭ ২০ নভেম্বর ২০২৫
৩-৪ দিনের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা
আসিফ নজরুল বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই সপ্তাহে করে ফেলব। ধরেন, আজ কী বার, বৃহস্পতিবার বার তো? ধরেন আগামী তিন-চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে১৯:২০ ২০ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন১৭:৪৯ ২০ নভেম্বর ২০২৫
মানবপাচার ও অভিবাসী চোরাচালান অধ্যাদেশের খসড়া অনুমোদন
ভায় ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন হয়েছে আজ। গত বছরের ৮ আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক হয়েছে। এসব বৈঠকের একটি অগ্রগতি প্রতিবেদন উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে১৭:৪১ ২০ নভেম্বর ২০২৫
শুক্রবার মামদানির সঙ্গে দেখা করবেন ট্রাম্প
মামদানির মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, ওই বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয়-সাশ্রয় সংক্রান্ত এজেন্ডা নিয়ে আলোচনা করবেন নিউইয়র্কের নতুন মেয়র১৬:৪৪ ২০ নভেম্বর ২০২৫
মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে রায়
এর আগে ২ জুন মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয় রায়ে১৬:৩৮ ২০ নভেম্বর ২০২৫
তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতি সমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি১৬:২৯ ২০ নভেম্বর ২০২৫
‘অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ’
বাংলাদেশ অভ্যন্তরীণ ইস্যুতে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না এবং কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় দেবে না, পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নেন ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।১৫:৩৪ ২০ নভেম্বর ২০২৫
ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নামেই সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান
রোগীর কোন সমস্যা হলে নার্সদের ডেকে পাওযা যায় না। আর ডাক্তার তো আসেন কালেভদ্রে। নার্সদের ডাকলে তারা রুঢ় আচরণ করেন। বেশিরভাগ ক্ষেত্রে আউটসোর্সিং হিসেবে কর্মরতরাই জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের কিছুটা দেখভাল করেন১৫:৩৪ ২০ নভেম্বর ২০২৫
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’মামলার আবেদন খারিজ
মামলার আবেদনের অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি১৫:২৩ ২০ নভেম্বর ২০২৫
মুশফিক-লিটনের রেকর্ড জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬
১০৬ রান করে মুশফিক ফেরার পর সেঞ্চুরি করেন লিটন দাসও। তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি থামে ১২৮ রানে। এ ছাড়া মুমিনুল হক ৬৩ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৪৭ রান১৫:১৮ ২০ নভেম্বর ২০২৫
দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীতালাভের পর ভারতের এযাবৎকালের রাজনীতির ইতিহাসে এটি একটি রেকর্ড। কারণ এর আগে ভারতের কোনো রাজ্যের কোনো রাজনীতিবিদ এতবার মুখ্যমন্ত্রীর শপথ নেননি১৫:১০ ২০ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায়ে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেফতার ১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে বিচারক–প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজন শনাক্ত হয়েছে, গ্রেফতার হয়েছে এক যুবক। অনলাইন হুমকিদাতাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে তদন্ত ও আইনগত ব্যবস্থা চলছে।১৫:০৫ ২০ নভেম্বর ২০২৫
এখন থেকে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে: অ্যাটর্নি জেনারেল
তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে ফুল জাজমেন্টে আসবে। আজ থেকে বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না১৪:৪৮ ২০ নভেম্বর ২০২৫
১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করতে পারছেনা বাংলাদেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও সংকট সমাধানে নতুন বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছে। বাংলাদেশ জানিয়ে দিয়েছে—আট বছরে কোনো অগ্রগতি না হওয়ায় ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়; তাই জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।১৪:২৪ ২০ নভেম্বর ২০২৫
সালমানের বাড়িতে গুলি চালানো আনমোল বিষ্ণোই গ্রেফতার
ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য আনমোল বিষ্ণোইকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলার অভিযুক্ত, পাশাপাশি সালমান খান হামলা ও সিধু মূসেওয়ালা হত্যায়ও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।১৪:০৪ ২০ নভেম্বর ২০২৫
























