মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
ম্যাচের ১২ মিনিটেই ডেলের দুর্দান্ত আক্রমণে লিড নেয় ব্রাজিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মরক্কোর জিয়াদ বাহা। ফলে ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।০৮:৫৩ ২২ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের ক্ষেত্রে চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য আহত ব্যক্তি নিজে, তার পরিচর্যাকারী বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।০৮:৩১ ২২ নভেম্বর ২০২৫
৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
বিমানবন্দর থেকে তিনি সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।০৮:১৭ ২২ নভেম্বর ২০২৫
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অমর
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে বাহিনীর প্রস্তুতি ও পেশাদারিত্বের ওপর জোর দিয়েছেন।২২:২০ ২১ নভেম্বর ২০২৫
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল সুপার ওভারে ভারতের ‘এ’ দলকে ১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছালো। রিপন মন্ডলের দুই উইকেট এবং আকবর আলীর নাটকীয় খেলার ফলে ঘটে এই ঐতিহাসিক জয়।২১:৪৬ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিবের শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি ঘরে, বাইরে ও গাড়িতে ভূমিকম্পের সময় করণীয় এবং পরবর্তী সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন।২১:৩০ ২১ নভেম্বর ২০২৫
সেনানিবাসে খালেদা জিয়া ও ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উভয়ই পরস্পরের শারীরিক সুস্থতা খোঁজ নেন ও শুভকামনা জানান।২১:১৫ ২১ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ১০ জনের মৃত্যু
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে বংশাল, মুগদা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মৃত্যুর খবর পাওয়া গেছে।২০:৪৯ ২১ নভেম্বর ২০২৫
মেকানিজম করে ক্ষমতায় আসার জন্য মানুষ জীবন দেয়নি: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের আত্মত্যাগ ক্ষমতা দখলের মেকানিজমের জন্য নয়; অন্যায় ও জবরদখল প্রতিরোধে তারা প্রস্তুত। যশোরে জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী সমাবেশে তিনি ভোটকেন্দ্র পাহারায় সতর্ক থাকার আহ্বান জানান।২০:১০ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক
বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে; ভবন ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহতদের পরিবারে সমবেদনা জানান ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।১৯:৩৯ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় প্রায় ৬ জন নিহত ও শতাধিক আহত; সরকার দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিহতদের স্মরণে শোক প্রকাশ এবং জনগণকে সতর্ক ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন।১৮:৫৪ ২১ নভেম্বর ২০২৫
বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পে কাঁপলো আরও যেসব দেশ
বাংলাদেশে শুক্রবার সকালের ভূমিকম্পে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটলেও প্রতিবেশী ভারত ও পাকিস্তানে তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নগরায়ণ ও দুর্বল ভবন কাঠামোর কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বেশি।১৮:১৮ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে রাজধানীসহ ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ চার জেলায় ভূমিকম্পে অন্তত ৭ জনের মৃত্যু এবং শতাধিক আহত হয়েছে। দেশের বিভিন্ন পুরনো ও নির্মাণাধীন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবা সচল রয়েছে, এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।১৭:৩২ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পের শক্তি নিয়ে বিশেষজ্ঞদের ভয়াবহ তথ্য
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ, এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, এ কম্পনে নিঃসৃত শক্তি হিরোসিমা–নাগাসাকির বোমার শক্তির তুলনীয় মাত্রায় পৌঁছেছে, যা দেশের ভেতর সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে তীব্র কম্পন।১৬:১১ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য জানালো ফায়ার সার্ভিস
শুক্রবার সকালে ঢাকাকেন্দ্রিক ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের জেলাজুড়ে ভবনঝুঁকি, অগ্নিকাণ্ড ও আহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দুপুর পর্যন্ত সাতটি স্থানের ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য জানিয়েছে, আর পুলিশ নিশ্চিত করেছে চারজনের মৃত্যুর কথা।১৫:৩২ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে আহতদের দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী, নরসিংদীতে নিহত শিশুর পরিবারসহ অন্যান্য ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।১৫:০০ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে দেশের ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
বিপিডিবির পাঠানো তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে সামিটের বিবিয়ানা ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট), আশুগঞ্জের ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিট এবং সিরাজগঞ্জের ২২৫ মেগাওয়াট কেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট ট্রিপ করেছে।১৪:৩৯ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী রাফির মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে। তখন রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে ছিলেন। রেলিংয়ের ইট মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে রাফিউলসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।১৪:১২ ২১ নভেম্বর ২০২৫
আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা: আহমাদুল্লাহ
তিনি আরও বলেন, “আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা রেখে গেল। আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে ফেরত যাই, তাওবা করি, প্রস্তুত হই।”১৩:৪৬ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে আতঙ্ক, বাংলালিংক দুই ঘণ্টার ফ্রি লোকাল কলের ঘোষণা
শুক্রবার (২১ নভেম্বর) বাংলালিংকের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আশা করি ভূমিকম্প থেকে সবাই নিরাপদে আছেন। আপনজনের খোঁজখবর নিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ফ্রি কথা বলুন। আপনার জন্যেই আমরা- বাংলালিংক।’১৩:২৩ ২১ নভেম্বর ২০২৫
‘আজ ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি, তা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ’
তিনি আরও বলেন, ইউরোপিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।১২:৫৬ ২১ নভেম্বর ২০২৫
ঢাকায় ভূমিকম্পে হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫.৫ রিখটার স্কেলে।১২:২৯ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে ঢাকায় ৩ জনের মৃত্যু
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন জানান, বংশালের কসাইটুলীতে ৫ তলা একটি ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।১২:১৩ ২১ নভেম্বর ২০২৫
মেক্সিকান ফাতিমা বশের মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট
বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে পরিচিত মিস ইউনিভার্সে এ বছর অংশ নিয়েছেন ১২০ দেশের প্রতিনিধি। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি নাদিন আয়ুব অংশ নেন; তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ৩০-এ স্থান পাননি।১১:৫৯ ২১ নভেম্বর ২০২৫
























