News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪১, ১৭ জানুয়ারি ২০২০

খালেদার বাসায় যাচ্ছেন আইনজীবীরা

খালেদার বাসায় যাচ্ছেন আইনজীবীরা

ঢাকা: সিটি নির্বাচন ও বিভিন্ন মামলার আইনী বিষয় নিয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা।

বিএনপি পন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান নিউজবাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইনজীবী দলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আরেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, দলের যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

তিনি আরও জানান, সিটি নির্বাচন ও মামলার বিষয়ে কথা বলতেই তারা খালেদা জিয়ার বাসায় যাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়