শুক্রবার ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করবে বিএনপি
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট মহাসড়ক) এলাকায় সৃষ্ট সব বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী হবো: মির্জা ফখরুল
তিনি জানান, শুক্রবার সকাল থেকে ৩০০ ফিট মহাসড়ক, এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








