খালেদার কাছে ভোট চাইলেন মাহী
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে ‘ঈগল’ প্রতীকে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও বিকল্পধারার মহাসচিব মাহী বি চৌধুরী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খালেদার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় তিনি সাক্ষাৎ করেন।
এ সময় খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মাহী। তিনি প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার বাসায় অবস্থান করেন। এর আগে মাহী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বাসভবনে যান। কিন্তু এরশাদ না থাকায় এরশাদের বাড়িতে নববর্ষের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া রেখে আসেন মাহী।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফ
নিউজবাংলাদেশ.কম








