News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫১, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী হবো: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী হবো: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো।”

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনাস্থলে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছানোর পর এই বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বর্তমানে সংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবর্ধনা মঞ্চে তারেক রহমানের আগমন পরপর নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্বাচলের ৩০০ ফিট ও আশপাশের এলাকা। মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আরও পড়ুন: মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছালেন তারেক রহমান

মির্জা ফখরুল বিগত আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি কঠিন পথ পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালে তারই নেতৃত্বে আমরা আবারও জয়ী হবো।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়