মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষ করে এবার মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫৩ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চ থেকে নেমে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণের পর তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দর থেকে বেরিয়ে বিশেষ বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দর থেকে বের হওয়ার আগে তারেক রহমান জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
আরও পড়ুন: মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
উল্লেখ্য, বুধবার তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন নেতাও।
নিউজবাংলাদেশ.কম/এসবি








