ঘন ঘন সর্দি-কাশিতে আক্রান্ত হলে মেনে চলুন ৫ পরামর্শ
ছবি: ইন্টারনেট
আবহাওয়া পরিবর্তন হলেই অনেকে ঠান্ডা আর কাশিতে ভোগে থাকেন। কিন্তু কিছু মানুষের বারবার সর্দি-কাশি হয়। আপনিও কি ঘন ঘন সর্দি-কাশিতে ভোগেন? এর অর্থ হল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল।
পুষ্টিবিদরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও সর্দি-কাশি নিরাময়ের জন্য কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন। আসুন জেনে নিই সেগুলো সম্পর্কে-
আয়ুর্বেদিক ওষুধ খান
কাশি হলেই সিরাপ খান অনেকে। ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই খান অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন কাজ করবেন না। তার বদলে আয়ুর্বেদিক ওষুধ খান। এটি আপনাকে সর্দি-কাশি থেকে মুক্তি দিতে পারে।
দুবেলা কুলি করুন
কাশি আর সর্দি যদি আপনাকে বারবার বিরক্ত করে, তাহলে সকালে ও রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গার্গল করুন। এতে সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসবে।
আরও পড়ুন: ওজন কমাতে যেভাবে সাহায্য করে মাশরুম
গরম পানি পান করুন
ঠান্ডা-কাশি কমাতে সকাল শুরু করুন গরম পানি পানের মাধ্যমে। রোজ সকালে খালি পেটে হালকা গরম পানি পান করুন।

ভিটামিন এ এবং সি সম্পূরক গ্রহণ করুন
ভিটামিন এ এবং সি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। উপরের উপায়গুলো কাজে লাগিয়েও যদি সর্দি-কাশি না কমে তাহলে সকালের নাশতার পর ভিটামিন এ এবং সি সাপ্লিমেন্ট খান।
নাকে ও কানে নারকেল তেল লাগান
প্রতিদিন ঘুমানোর আগে কানে ও নাকে নারকেল তেল লাগিয়ে ঘুমান। এতে ঠান্ডা লাগার আশঙ্কা কমবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








