News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪১, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

আরও পড়ুন: সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন 

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে, এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগদান করেন এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট শপথগ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়