News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩০, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

সুচির সঙ্গে থেইন সেইনের বৈঠক

সুচির সঙ্গে থেইন সেইনের বৈঠক

মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সুচির সঙ্গে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সু চির সঙ্গে প্রেসিডেন্ট থেইন সেইনের বৈঠক দেশটিতে একটি বিরল ঘটনা। রুদ্ধদ্বার ওই বৈঠকে থেইন সেইন, সু চি ছাড়াও পার্লামেন্টের স্পিকার শয়ে ম্যানসহ কয়েক ডজন রাজনীতিক উপস্থিত ছিলেন। খবর এএফপির।

গতকাল বুধবার রাজধানী নেপিডোয় অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে এইচটুট।  

তথ্যমন্ত্রী ইয়ে এইচটুট সাংবাদিকদের জানান, বৈঠকে জাতিগত সশস্ত্র কয়েকটি গোষ্ঠীর সঙ্গে সরকারের সম্ভাব্য অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট কাল শুক্রবার আবারও রাজনীতিকদের নিয়ে আলোচনায় বসবেন। ওই বৈঠকেও সু চি থাকবেন। তবে, মোট ছয়জন ওই বৈঠকে থাকতে পারেন।

প্রসঙ্গত, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সু চির অংশগ্রহণে সাংবিধানিক বাধা রয়েছে। সু চি চান সেই বাধা তুলে নেওয়া হোক। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে তার টানাপোড়েন চলছে।

বলা হচ্ছে, শুক্রবারের বৈঠকে ‘অনেক বিষয়ের’ মধ্যে সংবিধান সংশোধনের বিষয়টিও এজেন্ডা হিসেবে থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়