মালয়েশিয়ায় বিতর্কিত জঙ্গিবাদবিরোধী আইন পুনর্বহাল
বিনা বিচারে আটকের বিধান রেখে বিতর্কিত জঙ্গিবাদবিরোধী আইনের পুনর্বহাল করেছে মালয়েশিয়া। এই আইনে সন্দেহভাজন ব্যক্তিকে দুই বছর পর্যন্ত বিনা বিচারে আটক রাখা যাবে।
মঙ্গলবার বিরোধী দল এই আইনের সংশোধনের দাবি তোলার পর সংসদে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পাস হয় আইনটি। প্রত্যাহারের তিন বছর পর জঙ্গিবাদবিরোধী আইনটি পুণরায় বহাল করা হলো দেশটিতে। তবে, এর সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বিবিসি, রয়টার্স।
এদিকে, কুয়ালালামপুরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে ১৭ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার এক টুইট বার্তায় মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এ খবর জানান। দেশটিতে জঙ্গিবাদবিরোধী আইন পুনঃবহালের একদিনের মাথায় এ গ্রেফতারের ঘটনা ঘটলো।
পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, রবিবার রাতে গ্রেফতারকৃতদের মধ্যে সদ্য সিরিয়া থেকে ফিরে আসা দুই ব্যক্তিও রয়েছে। গ্রেফতার ১৭ জনের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স মাত্র ১৪ বছর। আটক ব্যক্তিদের পরিচয় বা সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
জঙ্গিবাদ একটি ভয়াবহ হুমকি উল্লেখ করে এক প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি বলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের অবশ্য কর্তব্য।
এদিকে এর সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, "এই সিদ্ধান্ত নেওয়ায় মালয়েশিয়া মানবাধিকারের দিক থেকে অনেকখানি পিছিয়ে গেল।"
এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি থেকে বলা হয়, "বিনা বিচারে আটক রাখার এই আইন পুনঃবহাল করে রাজনৈতিক প্রভাবশালী, শোষণমূলক রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্যান্ডোরার বাক্স খুলল মালয়েশিয়া।"
উল্লেখ্য, ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে অন্তত ৬০ জনকে আটক রাখা হয়েছে দেশটিতে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








