News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

ইন্দোনেশিয়ায় দুই অস্ট্রেলিয়ানের মৃত্যুদণ্ড বহাল

ইন্দোনেশিয়ায় দুই অস্ট্রেলিয়ানের মৃত্যুদণ্ড বহাল

মাদক চোরাচালানের দায়ে দুই অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। রায়ের বিরুদ্ধে অভিযুক্তদের করা আপিল প্রত্যাখ্যান করেন আদালত।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ওই দুই অস্ট্রেলিয়ান নাগরিক হলেন-অ্যান্ড্রু চ্যান এবং মিউরান সুকুমারন। ইন্দোনেশিয়ার বালিতে ২০০৫ সালে নয় জনের একটি হেরোইন চোরাচালানকারী দলের সঙ্গে ধরা পড়েন তারা। বিবিসি।

মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর কাছে প্রাণভিক্ষার আবেদন করেন অ্যান্ড্রু চ্যান এবং মিউরান সুকুমারন। কিন্তু  প্রেসিডেন্ট তাদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। পরে, তা চ্যালেঞ্জ করে দণ্ডিতদের পক্ষ থেকে আবারো আদালতে আবেদন করা হয়।
 
আজ বিচারকরা সেই আপিল প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার আইনগত কর্তৃত্ব তাদের নেই।

তাদের প্রাণ রক্ষার জন্য অস্ট্রেলিয়ায় একটি গোষ্ঠী চেষ্টা করে আসছিলেন। তবে এখন তাদের সামনে দণ্ড মওকুফ করানোর আর কোন আইনী সুযোগ নেই।

এই দু'ব্যক্তিকে ইতিমধ্যেই দন্ড কার্যকরের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়