News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

মোবারকের বিরুদ্ধে মামলার শুনানি ফের শুরু

মোবারকের বিরুদ্ধে মামলার শুনানি ফের শুরু

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার ছেলেদের বিরুদ্ধে মামলার শুনানি পুনরায় শুরু হয়েছে। কায়রোর পুলিশ একাডেমিতে গতকাল শনিবার এ মামলার শুনানি আবার শুরু হয়। রয়টার্স।

সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার শুনানি চলাকালে মোবাররক ও তাঁর দুই ছেলে উপস্থিত ছিলেন।

২০১১ সালে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া মোবাররককে (৮৬) গত বছরের মে মাসে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। একই মামলায় তার দুই ছেলের চার বছরের কারাদণ্ড হয়। তবে, স্বাস্থ্যগত কারণে দেশটির উচ্চ আদালত গত জানুয়ারিতে মামলাটি বাতিল করে পুনর্বিচারের নির্দেশ দেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়