গোপন ক্যামেরায় স্মৃতি ইরানি, গ্রেফতার ৪
ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ করার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের উত্তর গোয়ার ফ্যাবইন্ডিয়া নামের একটি দোকানের ট্রায়াল রুমে পোশাক পাল্টাতে গিয়ে ওই গোপন ক্যামেরা দেখতে পান ইরানি।
টাইমস অব ইন্ডিয়ার সংবাদের জানা যায়, ওই দোকানের চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার ফ্যাবইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়ার কালাঙ্গুত নামের ছোট শহরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন স্মৃতি ইরানি। শুক্রবার সেখানে ফ্যাবইন্ডিয়া নামের একটি দোকানে কয়েকটি পোশাক বেছে নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন। সেখানেই তার নজরে পড়ে লুকানো ক্যামেরাটি।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








