News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৪, ১৮ জানুয়ারি ২০২০

পেশোয়ার হত্যাকাণ্ডের দায়ে পাকিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড

পেশোয়ার হত্যাকাণ্ডের দায়ে পাকিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড

পাকিস্তানের সামরিক আদালত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

পেশোয়ারে সামরিক সামরিক বাহিনীর একটি স্কুলে জঙ্গি হামলায় ১৫০ জন নিহতের ঘটনায় সামরিক আদালত এই রায় দেয়। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তালেবান জঙ্গিদের এই হামলায় নিহতদের বেশিরভাগই শিশু। ওই হত্যাকাণ্ড পাকিস্তানসহ সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

বিবিসি জানায়, ওই হত্যাকাণ্ডের ঘটনার পর বিচারে প্রথমবারের মতো এই রায় দেয়া হলো। দণ্ডিতরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এদিকে, সামরিক আদালতে বিচারের সমালোচনা করে অনেকে বলেছেন, এতে সন্দেহভাজনদের অধিকার ঝুঁকির মুখে পড়বে। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিচারে গতি আনতেই সামরিক আদালতে যাওয়ার উদ্দেশ্য বলে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রসঙ্গত, পেশোয়ার  হত্যাকাণ্ডের পর মৃত্যুদণ্ডের ওপর প্রায় সাতবছর ধরে জারি থাকা নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ তুলে নেয় পাকিস্তান সরকার।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়