News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২১, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনে বিদেশি স্থল সেনা

ইয়েমেনে বিদেশি স্থল সেনা

সৌদি নেতৃত্বে অব্যাহত বিমান হামলার পর এবার স্থলপথে ইয়েমেনে প্রবেশ করেছে বিদেশি সেনারা। এদিকে দেশটির এক কারাগার ভেঙে আল-কায়েদার জঙ্গিরা তিন শতাধিক বন্দীকে ছিনিয়ে নিয়েছে। এসময় দুজন নিরাপত্তা-কর্মীসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই এডেন বন্দরে অবতরণ করেছে বিদেশি সেনারা। এডেন বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয়রা কয়েকডজন বিদেশি সেনা সেখানে অবতরণ করেছে বলে জানিয়েছে।

উল্লেখ্য গত মাস থেকে হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি সেনাবাহিনী নেতৃত্বাধীন নয়টি দেশ। গত ৩১ মার্চ দেশটিতে স্থল অভিযান চালাতে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোকে অনুরোধ জানায় ইয়েমেন সরকার।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি কারাগারের ফটক ভেঙে বৃহস্পতিবার আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতাসহ তিন শতাধিক বন্দীকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।   

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, খালিদ বাতারফি নামে আল-কায়েদার ওই জ্যেষ্ঠ নেতা চার বছরের বেশি সময় ধরে ওই কারাগারে বন্দী ছিলেন।

জঙ্গিদের হামলায় কারাগারের দুজন নিরাপত্তা-কর্মী নিহত হয়েছে। নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে আল-কায়েদার পাঁচ জঙ্গি নিহত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়