News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

রাজনীতিতে আসছেন জারদারির বড় মেয়ে

রাজনীতিতে আসছেন জারদারির বড় মেয়ে

ছেলে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে বিরোধের জের হিসেবে বড় মেয়ে বখতাওয়ারকে রাজনীতিতে নামানোর কথা ভাবছেন আসিফ আলি জারদারি। জুলফিকার আলি ভুট্টোর মৃত্যুবার্ষিকীর দিন আগামী ৪ এপ্রিল প্রথম রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে পারেন বখতাওয়ার।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারির ছেলে বিলওয়াল গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন। অচিরেই দলীয় বিষয় নিয়ে বাবার সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। এরপরই বিলওয়াল লন্ডনে যান।

পিপিপি সূত্রের দাবি, অক্সফোর্ড থেকে স্নাতক পাস করা বিলওয়াল রাজনীতি থেকে দুই বছরের জন্য দূরে থাকার পরিকল্পনা করেছেন। অক্সফোর্ডে উচ্চশিক্ষা গ্রহণ করবেন তিনি।

পিপিপির এক নেতা বলেন, বিলওয়ালের অনুপস্থিতিতে দলে একজন ভূট্টো দরকার। সে কারণেই বখতাওয়ারকে রাজনীতিতে আনার সিদ্ধান্ত নিয়েছেন জারদারি।

সূত্র জানায়, জুলফিকার আলি ভুট্টোর মৃত্যুবার্ষিকীতে প্রথম রাজনৈতিক মঞ্চে অভিষেক হতে যাচ্ছে বখতাওয়ারের। এ লক্ষ্যে তাকে রাজনীতির পাঠ দিচ্ছেন পিপিপির অভিজ্ঞ নারী কর্মীরা। সে অনুষ্ঠানে বিলাওয়াল থাকবেন কি না তা নিশ্কাচিত নয়। 

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়