News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৪, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

দুর্নীতির দায়ে অভিযুক্ত মার্কিন সিনেটর

দুর্নীতির দায়ে অভিযুক্ত মার্কিন সিনেটর

যুক্তরাষ্ট্রে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন শীর্ষস্থানীয় এক সিনেটর। ডেমোক্র্যাট বব মেনেনডেজের বিরুদ্ধে দুর্নীতির ১৪টি অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, ঘুষ দেওয়ার মতো ১৪টি অভিযোগ রয়েছে।

তবে, এক সংবাদ সম্মেলনে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন মেনেনডেজ। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন তিনি।

বিবিসি জানায়, বব মেনেনডেজের বিরুদ্ধে ফ্লোরিডার এক চিকিৎসককে সুবিধা পাইয়ে দিতে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়। সালোমন মেলগেন নামের ওই চিকিৎসক সিনেটরের অনেক দিনের বন্ধু।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করা মেনেনডেজ সংবাদ সম্মেলনে বলেন, তিনি চুপ থাকবেন না। অভিযোগ মোকাবিলা করবেন।

এদিকে, নিউজার্সির একটি প্রভাবশালী পত্রিকা মেনেনডেজকে সিনেটরের পদ থেকে পদত্যাগ করতে আহবান জানিয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান ও কিউবা নীতির একজন কড়া সমালোচক নিউজার্সির এই রাজনীতিবিদ।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়