News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৬, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

রাশিয়ার মাছ ধরা ট্রলার ডুবে ৫৪ জনের মৃত্যু

রাশিয়ার মাছ ধরা ট্রলার ডুবে ৫৪ জনের মৃত্যু

পূর্ব রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে সাগরে একটি মাছ ধরা ট্রলার ডুবে ৫৪ জনের মৃত্যু হয়েছে। ওই ট্রলারে ১৩২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ পাওয়া যায়নি।

উদ্ধারকৃতদের অনেকেই প্রচণ্ড ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল জানিয়েছে।

ট্রলারটির ক্রুর মধ্যে ৭৮ জন রাশিয়ার। বাকিরা লাটভিয়া, ইউক্রেন, মিয়ানমার ও ভানুয়াতুর বলে জানা গেছে।

উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাগরে ভাসমান প্রকাণ্ড বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে যায় এবং ১৫ মিনিটের মধ্যেই তা ডুবে যায়।

নিখোঁজ ১৫ জনের মৃতদেহের সন্ধানে প্রায় দুই ডজন জাহাজ ও হেলিকপ্টার উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ওই ১৫ জনের মৃতদেহ ট্রলারের ভেতরেই আছে। পানির তাপমাত্রা প্রায় শুন্য ডিগ্রি হওয়ায় তাদের বেঁচে থাকার সম্ভাবনাও নেই বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়