News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১১, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

বর্ধমানে তীর্থযাত্রী বহনকারী বাস খাদে, নিহত ১১

বর্ধমানে তীর্থযাত্রী বহনকারী বাস খাদে, নিহত ১১

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তীর্থযাত্রী বহনকারী বাস খাদে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্ধমান জেলার মির্জাপুরে আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তীর্থযাত্রীদের নিয়ে বাসটি বর্ধমানের খণ্ড ঘোষ থেকে নবদ্বীপ ধাম ও মায়াপুরে যাচ্ছিল। মির্জাপুরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পথের পাশে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়