মিয়ানমারে ভূমি ধসে ৭০ জন নিখোঁজ
মিয়ানমারের কচিন রাজ্যের ফাকান্ট এলাকায় একটি খনি এলাকায় ভূমি ধসে অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
জানা গেছে, বৃহস্পতিবার ১৫ মিটারেরও বেশি উঁচু ভূমি ধসে পড়ে খনির একটি গর্তে। ওই গভীর গর্তে ৭০ জন্য শ্রমিক কাজ করছিলেন। একইসঙ্গে ৩০টি বিশাল আকারের খননযন্ত্রও মাটির নিচে চাপা পড়েছে।
ওই শ্রমিকরা খনির আশপাশেই কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করতো।
গত মাসে একই ধরনের একটি ধসে সেখানে ৯ জন মারা যায়।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








