News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

হুতি নেতার মাথার দাম ২০ কেজি সোনা

হুতি নেতার মাথার দাম ২০ কেজি সোনা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিতাড়িত করতে সৌদি জোটের পাশাপাশি জোরেশোরে মাঠে নেমেছে আরব উপদ্বীপের আল কায়েদা (আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিসুলা- একিউএপি)।

হুতি আনসারুল্লাহর নেতা আবদুল-মালিক আল-হুতিকে আটক বা হত্যা করতে পারলে ২০ কেজি সোনা দেওয়া হবে বলে ঘোষণা করেছে একিউএপি। সংগঠনটির ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রচলতি বাজার দরে ২০ কেজি সোনার দাম প্রায় ৬ কোটি টাকা।

জাতিসংঘের তোয়াক্কা না করে গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। ইয়েমেনের ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এ হামলা শুরু করেছে সৌদি জোট।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়