News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২০

বোস্টন হামলার ঘটনায় সারনায়েভ দোষী সাব্যস্ত

বোস্টন হামলার ঘটনায় সারনায়েভ দোষী সাব্যস্ত

বোস্টন ম্যারাথনে হামলার ঘটনায় হত্যাসহ ৩০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যোখার সারনায়েভ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ২০১৩ সালে ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয় এবং আহত হয় ২৬০ জনেরও বেশি।

মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে  দোষী সাব্যস্ত একুশ বছর বয়সী যোখার সারনায়েভের সাজার বিষয়ে বিচারকরা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন।

প্রসিকিউটররা বলছেন, চেচেন আমেরিকান বংশোদ্ভূত সারনায়েভ এই হামলার মাধ্যমে আমেরিকাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল।

বিচার কার্যক্রম চলার সময় তিনি বলেছেন, মুসলমানদের সঙ্গে আমেরিকার আচরণের বিরুদ্ধে ক্ষোভ জানাতেই বোস্টন ম্যারাথনে হামলা চালানো হয়েছিল।

ওই হামলায় নিহত আটবছর বয়সী মার্টিন রিচার্ডের মা রায় ঘোষণার সময় চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু সংবরণ করতে পারেন নি।

সারনায়েভের আইনজীবীরা ওই হামলায় তার ভূমিকার কথা স্বীকার করলেও, পুরো বিষয়টি তার বড় ভাই তামেরলান সারনায়েভ পরিচালনা করেছে বলে দাবি করেন। তামেরলান সারনায়েভ ইতিমধ্যেই পুলিশের গুলিতে নিহত।

২০১৩ সালের ১৫ এপ্রিল সংগঠিত ওই ঘটনার পরের দিন পুলিশি অভিযানে সারনায়েভ গ্রেফতার হন ও পালানোর সময় তার ভাই মারা পড়েন।

সারনায়েভকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ায় অাদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপযুক্ত শাস্তি দাবী করেছেন ম্যাসাচুসেটসের গভর্নর ও বোস্টনের মেয়র মার্টিন ওয়ালশ।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়