News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

চুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই: খামেনি

চুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই: খামেনি

পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তি সঙ্গে চূড়ান্ত চুক্তির ব্যাপারে এবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেছেন, “পরমাণু কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত চুক্তির কোনো নিশ্চয়তা নেই।”

এর আগে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, “নিষেধাজ্ঞা না তুলে নিলে ইরান চূড়ান্ত চুক্তিতে সই করবে না। পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ সন্তুষ্ট থাকবে, আমরা এমন একটি চুক্তি চাই।”

গত সপ্তাহে ছয় বিশ্বশক্তি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে ইরানের একটি খসড়া চুক্তি হয়েছে। তখন থেকেই এ চুক্তিতে সই করা নিয়ে শুরু হয়েছে জটিলতা। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু ইরান চায় এখনই সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুসানে পরমাণু প্রকল্প সীমিত করার খসড়া চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু প্রকল্প সীমিত করার বিপরীতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়