লাঠিচার্জের বদলে লখনৌতে ড্রোন দিয়ে মরিচের গুড়া ছিটাবে পুলিশ
ভারতের উত্তর প্রদেশের লখনৌতে 'বিশৃঙ্খল জনসমাবেশ' ছত্রভঙ্গ করতে ড্রোন দিয়ে মরিচের গুড়া ছেটানো হবে। এজন্য, প্রায় দুই কেজি পর্যন্ত মরিচের গুড়া বহন করতে সক্ষম বেশ কিছু ড্রোনও কেনা হয়েছে। বিবিসি।
লখনৌ শহরের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে লাঠিচার্জের চাইতে এ ব্যবস্থা অনেক সহনীয়।
পুলিশের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কেউ উদ্যোগের প্রশংসা করছেন। অনেকে আবার আশঙ্কা করছেন আকাশ থেকে নির্বিচারে এভাবে মরিচের গুড়া ছড়ালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা নিরপরাধ পথচারীরাও তার শিকার হবে।
উত্তর প্রদেশের অনেক জায়গাতেই পর্যবেক্ষণের জন্য পুলিশ এসব রিমোট কন্ট্রোলড ড্রোন ব্যবহার করছে। কিন্তু ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহারের উদ্যোগ এই প্রথম নেওয়া হল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








