News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৪, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

কৃষ্ণাঙ্গকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ কর্মকর্তা

কৃষ্ণাঙ্গকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় পলায়নরত এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, দৌড়ে পলায়নরত ওই কৃষ্ণাঙ্গকে গুলি করছেন মাইকেল স্ল্যাগার (৩৩) নামের অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা।

বুধবার এএফপির খবরে জানানো হয়, মাইকেল স্ল্যাগারকে গতকাল গ্রেফতার করেছে দক্ষিণ ক্যারোলাইনার পুলিশ। সাউথ ক্যারোলিনার আদালত ওই ভিডিও ফুটেজের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যার অভিযোগে অভিযুক্ত করেছেন।

ভিডিও ফুটেজে উপকূলবর্তী শহর নর্থ চার্লসস্টোন এলাকায় শনিবার ওয়াল্টার স্কট নামের ৫০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির সঙ্গে স্ল্যাগারের বাগবিতণ্ডা হয়। পরে দৌড়ে পালানোর সময় ওই ব্যক্তিকে পেছন থেকে সাত থেকে আটবার গুলি করেন তিনি।

মামলার বিবরণে জানানো হয়, ভিডিওর তথ্যপ্রমাণ ও স্থানীয় আইনপ্রয়োগকারী বিভাগের তদন্তে দেখা গেছে ওই কৃষ্ণাঙ্গকে লক্ষ্য করে কয়েকবার গুলি করেন পুলিশ কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়