News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৩, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

হোয়াইট হাউসে বিদ্যুৎ বিপর্যয়

হোয়াইট হাউসে বিদ্যুৎ বিপর্যয়

ওয়াশিংটন ডিসিতে বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে বাদ পড়লো না মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসও।  যুক্তরাষ্ট্রের রাজধানীতে গতকাল মঙ্গলবার কয়েক দফায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে হোয়াইট হাউস, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগের দপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি ভবন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। রয়টার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় বলা হয়, বিদ্যুৎ সরবরাহ লাইনে বিপর্যয় ঘটায় মন্ত্রণালয়ের মূল ভবন ও কাছাকাছি অন্য ভবনগুলোতে বিদ্যুৎ চলে যায়।

কংগ্রেসের একজন কর্মী জানান, জেনারেটর দিয়ে ক্যাপিটল কমপ্লেক্সে কাজ চালানো হয়। নগর পরিবহন কর্তৃপক্ষ জানায়, কয়েকটি পাতাল রেল স্টেশনের কাজ চলে জরুরি পরিস্থিতির জন্য রাখা বাতির মাধ্যমে।

তবে পরে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আরনেস্ট জানান, এখন হোয়াইট হাউসে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়