News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৮, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ চাইলো গ্রিস

জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ চাইলো গ্রিস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জার্মানের কাছে তিন হাজার ৩০০ কোটি ডলার দাবি করেছে গ্রিস। মঙ্গলবার দেশটির সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবির কথা জানিয়েছে। তবে কয়েক বছর আগেই সমস্যাটির আইনগত সমাধান হয়ে গেছে বলে জার্মান করেছে।

বিবিসি জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ১৯৪০ সালে নাৎসিদের নৃশংস কর্মকাণ্ড এবং লুটপাটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানালো গ্রিস।

গ্রিসের উপ অর্থমন্ত্রী দিমিত্রি মারদাস নৃশংসতা এবং লুটপাট বাবদ ক্ষতিপুরণের হিসাবটি জানান। এর মধ্যে তিনি গ্রিসের ব্যাংক থেকে জোর করে নাৎসিদের নেওয়া এক হাজার ৩০০ কোটি ডলার পেশা ঋণও অন্তর্ভূক্ত করেছেন।

তিনি জানান, "রাষ্ট্রীয় হিসাবরক্ষণ দফতর থেকে হিসাবটি করা হয়েছে এবং সে অনুযায়ী জার্মানির কাছে আমরা তিন হাজার ৩০০ কোটি ডলার পাবো।

প্রসঙ্গত, গত মাসে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপারাস বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে সাক্ষাতকালে ক্ষতিপূরণের বিষয়টি তুলেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়