News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩১, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনে হামলায় শিগগিরই অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে হামলায় শিগগিরই অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে হামলার জন্য শিগগিরই সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হাতে অস্ত্র তুলে দেবে যুক্তরাষ্ট্র। এর আগে অস্ত্র পাঠানোর প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছিল।

যুক্তরাষ্ট্র বলেছে, ইয়েমেন হুতি যোদ্ধাদের সাথে লড়াইরত সৌদি যৌথ বাহিনীর হাতে অস্ত্র তুলে দেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।

এছাড়া যৌথ বাহিনীকে পরামর্শ দিয়েও যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন।

ইয়েমেনে প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদির বিরুদ্ধে লড়াই করছে হুতি বিদ্রোহীরা। তারা এরইমধ্যে ইয়েমেনে বহু জায়গা দখলে নিয়েছে। কিন্তু সৌদি জোট হাদির পক্ষ হয়ে গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

আর এ হামলার কারণে গত দুই সপ্তাহে সেখানে নিহত হয়েছে সাড়ে পাঁচশর বেশি মানুষ। আহত হয়েছে অন্তত দুই হাজার বলে জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৭৪ জনই শিশু।

হামলার কারণে প্রায় এক লাখ ইয়েমেনি এবং বিদেশি নাগরিক এডেন উপসাগর পাড়ি দিয়ে জিবুতি চলে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়