News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

ভারতে পুলিশের গুলিতে ২০ সন্দেহভাজন নিহত

ভারতে পুলিশের গুলিতে ২০ সন্দেহভাজন নিহত

ভারতের অন্ধ্র প্রদেশে পুলিশের গুলিতে ২০ জন সন্দেহভাজন চন্দনকাঠ পাচারকারী নিহত হয়েছে। প্রদেশটির দক্ষিণাঞ্চলে তামিলনাড়ু রাজ্যের পার্শ্ববর্তী এলাকা চিত্তর ঘন জঙ্গলে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এনডিটিভি।

পাথর, কুঠার ও ছুরি নিয়ে সন্দেহভাজনরা আক্রমণ চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় বলে দাবি করেছেন অন্ধ্রের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এম কান্ত রাও। এ ঘটনায়, প্রথমে পুলিশের গুলিতে নয় জন চোরাকারবারী নিহত হয়। পরে, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অপর ১১ জন চোরাকারবারী নিহত হয়।

এদিকে, চিত্তরের ঘন জঙ্গলে পুলিশের গুলিতে এই নিহত হওয়ার ঘটনায় অন্ধ্র প্রদেশের সঙ্গে পাশ্ববর্তী তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

তামিলনাড়ু এমডিএমকে পার্টির প্রধান ভাইকো বলেন, “সন্দেহভাজনদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে পুলিশের সব অধিকার থাকার পরও পাখির মতো গুলি চালিয়ে তাদের মেরে ফেলার ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।”

অন্ধ্রের মানবাধিকার ফোরামের ভিএস কৃষ্ণা অভিযোগ করেন, এর আগে এক ঘটনায় পুলিশের পক্ষ থেকে বন্দুকযুদ্ধে দাবি করা হলেও, পরে জানা যায় এক তরফ থেকেই গুলি চালানো হয়েছিল।

সাধারণত তামিলনাড়ু রাজ্য থেকে আসা দরিদ্র কর্মজীবীরাই এ ধরণের ঘটনার শিকার হন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়