News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৮, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০২, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনে ব্যাপক সংঘর্ষে নিহত ১০০

ইয়েমেনে ব্যাপক সংঘর্ষে নিহত ১০০

ইয়েমেনের সরকারপন্থী বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে চলা লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০০ জন নিহত হয়েছে।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের মুখে গতকাল পর্যন্ত ইয়েমেনে জরুরি ত্রাণ পৌঁছাতে পারেনি রেডক্রস। এ কারণে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ত্রাণকর্মীরা।

জানা গেছে, এডেনে প্রেসিডেন্ট আবেদরাব্বো আল মানসুর হাদির অনুগত বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ সাধারণ নাগরিকসহ ৫৭ জন নিহত হয়।

অন্যদিকে এডেন থেকে ১২০ কিলোমিটার উত্তরে দেলে শহরে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে নিহত হয়েছে সাতজন।

হাদির ‘নির্বাচিত বৈধ সরকারকে রক্ষায়’ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে গত ২৬ মার্চ থেকে হামলা চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়