ইরানের ৮ সীমান্তরক্ষী নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ইরানের আট সীমান্তরক্ষী নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এ প্রদেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাদেশিক ডেপুটি গভর্নর আলি আসগর মিরশেকারি জানান, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর নিগুর এলাকায় সোমবার সন্ত্রাসী হামলায় আট সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ওই সন্ত্রাসীরা পাকিস্তান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে হামলা চালায়। তিন হামলাকারীও নিহত হয়েছে।
ওই সন্ত্রাসীদের গ্রেফতার করে ইরানের কাছে তুলে দেয়ার দাবি জানানো হয়েছে। ওই প্রদেশে এর আগেও এমন ঘটনা ঘটেছিল।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








