সোমালিয়ায় আল-শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলা
সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে কেনিয়া। বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলার ঘটনার পর প্রতিবেশী দেশে জঙ্গি ঘাঁটিতে এ বিমান হামলা চালানো হলো। দেশটির একজন সামরিক মুখপাত্র আজ সোমবার বিবিসিকে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন।
কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে জঙ্গি গোষ্ঠীটির বন্দুকধারী সদস্যদের ভয়াবহ হামলায় ১৪৮ জন নিহত হয়।
কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র ডেভিড অবনো বিবিসিকে জানান, জঙ্গিদের ‘হুমকি’র পাল্টা জবাবে গতকাল রোববার রাতে বিমান হামলা চালানো হয়।
এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








