News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

গরুকে ভারতের ‘রাষ্ট্র মাতা’ ঘোষণার দাবি আদিত্যনাথের

গরুকে ভারতের ‘রাষ্ট্র মাতা’ ঘোষণার দাবি আদিত্যনাথের

আবার আলোচনার কেন্দ্রে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের এই নেতা গরুকে ‘জাতীয় মাতা’ বা ‘রাষ্ট্র মাতা’ ঘোষণার দাবি জানিয়েছেন। শুধু দাবি নয়, যোগী আদিত্যনাথের হিন্দুত্ববাদী সংগঠন ‘দ্য হিন্দু যুব বাহিনী’ এ ব্যাপারে জনমত নিজেদের দিকে নিয়ে আসতে একটি ‘মিসড কল’ অ্যাপ্লিকেশনও চালু করেছে। শনিবার এ খবর দিয়েছে ভারতীয় মিডিয়া।

জানা গেছে, গোটা ভারত জুড়ে ‘মিসড কল’ কর্মসূচি পালনের জন্য একটি নম্বর নির্দিষ্ট করা হয়েছে। ফোন নম্বরটি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘দ্য হিন্দু যুব বাহিনী’। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এমপি আদিত্যনাথের দাবি, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার কথার সঙ্গে একমত হবেন। শুধু তাই নয়, ভারতের বহু রাজ্যেই গরুকে ‘গো মাতা’ হিসাবে পূজা দেয়া হয়। তাই গরুকে ‘রাষ্ট্র মাতা‌’ ঘোষণা করলে কারোরই কোনও আপত্তি থাকবে না বলে অভিমত তার।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়