News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

চীনের আটটি সাবমেরিন কিনছে পাকিস্তান

চীনের আটটি সাবমেরিন কিনছে পাকিস্তান

কিছুদিনের মধ্যেই চীনের কাছ থেকে ৮টি সাবমেরিন কিনতে যাচ্ছে পাকিস্তান। এতে খরচ পড়বে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসের এ প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সংসদের প্রতিরক্ষা কমিটির বিষয়টিতে সম্মতি দিয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকা জানিয়েছে, সাবমেরিন কেনার ব্যাপারে চীনের সঙ্গে দরদাম চলছে। এ বিষয়ে অনেকদূর এগিয়েছে পাকিস্তান।

নৌ কর্তপক্ষের বরাত দিয়ে ডন আরও জানায়, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি চীন থেকে আটটি সাবমেরিন কেনার বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, পাকিস্তানের অর্থনীতি বিষয়ক বিভাগের সচিব মুহাম্মদ সালিম শেঠী শুক্রবার চীনের উদ্দেশে যাত্রা করবেন। তার এ সফরেই সাবমেরিন কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

চীনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের পুরনো ক্রেতা পাকিস্তান।


নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়