News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৮, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২২, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেনে বাংলাদেশিরা অসহায় অবস্থায়

ইয়েমেনে বাংলাদেশিরা অসহায় অবস্থায়

ইয়েমেনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দেশে ফেরা বা নিরাপদ স্থানে সরে যাওয়ার অবস্থা সেখানে নেই। সৌদি বিমান হামলায় দেশটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নিরুপায় হয়ে আতংক সঙ্গী করেই তাদের সেখানে থাকতে হচ্ছে।

বৃহস্পতিবার বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের কবলে পড়া দেশ ইয়েমেনে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তারা বলছেন, সেখানে তারা এক রকম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের রান্নার গ্যাস ফুরিয়ে গেছে। ব্যাংক বন্ধ, শ্রমিকরা বেতন পাচ্ছেন না। সারারাত ধরে চলছে বিমান হামলা।

এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে নিতে বাংলাদেশ সরকারের তৎপরতা মোটেই সন্তোষজনক নয়। যেহেতু ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তাই কুয়েত কিংবা ভারতের দূতাবাসের মাধ্যমেই তাদের সেখান থেকে সরিয়ে নেয়ার কথা বলা হচ্ছে।

কিন্তু কুয়েত দূতাবাসের তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। ভারতের দূতাবাস সহায়তার কথা জানিয়েছে। কিন্তু তাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা জানেন না কেউই। বাংলাদেশিরা প্রতিদিনই ভারতের দূতাবাসে ধর্ণা দিচ্ছেন।

সরকার বলছে, ইয়েমেনে বাংলাদেশির সংখ্যা প্রায় তিন হাজার। কিন্তু ইয়েমনে প্রবাসীরা দাবি করেছেন, সেখঅনে বাংলাদেশিদের সংখ্যা নয় হাজারের কাছাকাছি।

ইয়েমেনে হাউথি শিয়া বিদ্রোহীরা সুন্নি সরকারকে উৎখাত করে। সে সরকারকে ফিরিয়ে আনতে বিদ্রোহ দমনের নামে সেখানে বিমান হামলা চালাচ্ছে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়