News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বে শীর্ষ দশ বিপজ্জনক দেশের তালিকায় ৯ টি মুসলিম দেশ

বিশ্বে শীর্ষ দশ বিপজ্জনক দেশের তালিকায় ৯ টি মুসলিম দেশ

বিশ্বের শীর্ষ বিপজ্জনক ১০ টি দেশের তালিকায় নয়টি মুসলিম দেশের নাম উঠে এসেছে। তালিকায় শীর্ষে রয়েছে ইরাক। পাকিস্তান রয়েছে ৮ নম্বর অবস্থানে।

জঙ্গি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের ভিত্তিতে সমীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের ইন্টেল সেন্টার বিশ্বের ১০ টি দেশকে ‘বিপজ্জনক দেশ’- এর আখ্যা দিয়েছে। খবর পিটিআইয়ের।

গতকাল মঙ্গলবার ৩১ মার্চ প্রকাশিত ইন্টেল সেন্টার কান্ট্রি থ্রেট ইনডেক্সের (সিটিআই) সমীক্ষায় দেখা যায় বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশের ১০ টির দেশের তালিকার নয়টিই মুসলিম দেশ। সিটিআইয়ের এই সমীক্ষা মূলত জঙ্গি ও সন্ত্রাসবাদের পরিধি দেখেই পর্যালোচনা করা হয়েছে। অন্য কোনো অপরাধ বা দেশীয় রাজনৈতিক অস্থিরতার বিষয়টি সমীক্ষায় রাখা হয় নাই।

একটি দেশের ওপর জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড, বার্তা, ভিডিও, ছবি, বিভিন্ন নাশকতামূলক ঘটনায় নিহত এবং আহতের সংখ্যাসহ নানা বিষয়ের তথ্যের ওপর ভিত্তিতে সিটিআইয়ের এই সমীক্ষা তৈরি হয়।

সমীক্ষায় দেখা যায় সব থেকে বিপদজনক দেশের শীর্ষে ইরাক। তালিকায় ২ নম্বরে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। তালিকার তৃতীয় স্থানে নাইজেরিয়া, চতুর্থ স্থানে সোমালিয়া, পঞ্চম স্থানে আফগানিস্তান, ষষ্ঠ স্থানে লিবিয়া, সপ্তম স্থানে ইয়েমেন, অষ্টম স্থানে পাকিস্তান, নবম স্থানে ইউক্রেন ও দশম স্থানে আছে মিসরের নাম।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়