ভারতে এবার সোনিয়া গান্ধীর গায়ের রং নিয়ে বিতর্ক
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর গায়ের রং নিয়ে মন্তব্য করে এবার বিতর্কের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিতর্কিত বিজেপি নেতা গিরিরাজ সিং।
বিহারের হাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সোনিয়া গান্ধীর চামড়ার রং সাদা বলেই কংগ্রেস তাকে নেত্রী বলে মেনে নিয়েছে।”
তিনি আরও বলেন, “রাজীব গান্ধী কোনও নাইজেরিয়ান মহিলাকে বিয়ে করলে কংগ্রেস কি সেই স্ত্রীকে নেত্রী হিসেবে মেনে নিত?”
গিরিবার সিংয়ের এমন মন্তব্যে ভারতের সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। ক্ষিপ্ত কংগ্রেস নেতারা বলেছেন, গিরিবাজ মানসিকভাবে অসুস্থ। তার হয়ে প্রধানমন্ত্রীকে এ জন্য ক্ষমা চাইতে হবে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারজেরীয় রাষ্ট্রদূতও।
কংগ্রেসের মুখপাত্র আরপিএন সিং বলেন, “গিরিবাজের মন্তব্য দেশের সব নারীর জন্যই চূড়ান্ত অবমাননাকর। তার এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।”
তুমুল সমালোচনার মুখে গিরিবাজ সিং বলেছেন, “লোকে অব দ্য রেকর্ডে অনেক কথাই বলে, সোনিয়া গান্ধী আমার কথায় আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত।”
এই সেই গিরিরাজ সিং যিনি ভারতে লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন, নরেন্দ্র মোদির বিরোধীদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








