ইয়েমেনে সৌদি হামলায় নিহত ৩৭
ইয়েমেনের হুদাইদা প্রদেশের একটি দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানায় সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এছাড়া অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দেশটির হাসপাতাল সূত্র জানিয়েছে, বিমান হামলায় কারখানার একটা বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। এ পর্যন্ত প্রায় দুইশ মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার অজুহাতে এ হামলা চালাচ্ছে সৌদি আরব। গত জানুয়ারিতে হাদি স্বেচ্ছায় পদত্যাগ করে বন্দর-শহর এডেনে পালিয়ে যান।
২০১২ সালে লোক দেখানো নির্বাচনের মাধ্যমে হাদিকে ক্ষমতায় বসায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ওই নির্বাচনে হাদি ছাড়া আর কোনো প্রার্থী ছিল না।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








