News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

এলিয়েনের সঙ্গে মানুষের পরিচয় ২০২৫ সালের মধ্যেই!

এলিয়েনের সঙ্গে মানুষের পরিচয় ২০২৫ সালের মধ্যেই!

ভিন গ্রহের বাসিন্দা অথবা এলিয়েনের অস্তিত্ব থাকা না থাকা নিয়ে সংশয়ের অবসান আবে ২০২৫ সালের মধ্যেই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের কথার সূত্রে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

মহাবিশ্বে মানুষ ছাড়াও অন্য সত্তার সুস্পষ্ট প্রমাণ আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যেই পাওয়া যাবে বলে নাসার শীর্ষ বিজ্ঞানীর আশা।

সংস্থাটির প্রধান এলেন স্টোফান বলেন, আমি মনে করি, আমরা পৃথিবীর বাইরে প্রাণ-সত্তার অস্তিত্ব সম্পর্কে শক্তিশালী প্রমাণ এক দশকের মধ্যেই পেয়ে যাব। এবং আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে এ সম্পর্কে সুস্পষ্ট প্রমাণও পাব আমরা।

পৃথিবীর বাইরে প্রাণ-সত্তার বাসযোগ্য বিশ্বজগতের খোঁজে নাসার গৃহিত প্রয়াস নিয়ে আয়োজিত এক প্যানেল আলোচনায় স্টোফান এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি কোথায় তাকাতে হবে। আমরা জানি কিভাবে তাকাতে হয়। অধিকাংশ পরিস্থিতি মোকাবেলার প্রযুক্তি আমাদের হস্তগত, এবং আমরা তা প্রয়োগের দ্বারপ্রান্তে। তাই, আমি মনে করি, আমরা সঠিক পথেই হাঁটছি।

মহাকাশ বিষয়ক অনলাইন সাময়িকী স্পেস.কমের খবরে নাসার সায়েন্স মিশনের সহযোগী প্রধান জন গ্রান্সফেল্ডও এ বিষয়ে একই আশাবাদ ব্যক্ত করেছেন। জন গ্রান্সফেল্ড বলেন, খুব শ্রীঘ্রই সৌর দুনিয়া বা তার বাইরের প্রাণ-সত্তার অস্তিত্বের খোঁজ আমরা জানতে পারব।

তিনি বলেন, সৌর-দুনিয়ায় আমরা সেরকম একটি প্রাণ সত্বার বাসযোগ্য জগত থেকে মাত্র এক পজন্ম দূরে অবস্থান করছি বলে আমার মনে হয়"।

গ্রান্সফেল্ডের মতে, সম্প্রতিক প্রাপ্ত তথ্যে সৌর-দুনিয়া এবং মিল্কীওয়ে গ্যালাক্সিতে এ ধরণের প্রাণ-সত্বার অস্তিত্বের বাসযোগ্য পরিবেশ রয়েছে বলেই জানা যায়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়