মৃত্যুফাঁদ পাড়ি দিয়ে স্কুলে
ফটোগ্রাফার আগোস রুদিয়ান্তোর ক্যামেরায় সাবলিল ভঙ্গীতে বাইসাইকেল চালিয়ে মৃত্যুফাঁদের মতোন এক ঝুলন্ত ব্রিজ পাড়ি দেয়া কিছু ইন্দোনেশিয়ান শিক্ষার্থীর ছবি ধরা পড়ে। জাভার ওই শিশু শিক্ষার্থীরা প্রতিদিনই জঙ্গলের মধ্য দিয়ে স্কুলে যাওয়ার পথে এই মরণ ফাঁদ সাইকেল চালিয়েই পার হয়ে যায়।
ব্রিজটির ওপর সরু এক টুকরো কাঠের পাতের ওপর দিয়ে ১০০ ফুটের এই দূরত্ব পায়ে হেঁটেই পাড়ি দিতে রাজি হবেন না অনেকে। কিন্তু শিশু শিক্ষার্থীদের দলটি একটি ইস্পাতের তারে ভারসাম্য ধরে রেখে, অন্য হাতে সাইকেলের হাতল ধরে-প্যাডেল মেরেই সেইপথ পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে।
জঙ্গলের মধ্য দিয়ে অথবা নৌকা বা বোটে করে স্কুলে যাওয়ার চাইতে যে কোন মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ঝুলন্ত ব্রিজ পাড়ি দেওয়াটাই সহজ মনে করে। স্থানীয় ফটোগ্রাফার আগোস রুদিয়ান্তো নিত্যদিনের এই দৃশ্যটিই ক্যামেরায় ধরে ফেলেন।
আগোস রুদিয়ান্তো জানান, শিক্ষার্থীদের কাছে এই ঝুলন্ত সেতুর ওপর পেতে রাখা কাঠের টুকরোটি পাড়ি দেয়াই সহজ। জঙ্গলের দুর্গম পথ ও খরস্রোতা নদীর চাইতে ১০০ ফুটের এই মরণ ফাঁদ তারা স্বাচ্ছন্দ্যেই পাড় হয়ে যায়। স্কুলের প্রতিদিনের রুটিনের সাথে সাথেই মৃত্যুর ঝুঁকিও রুটিনমাফিক পার হয় তারা।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








