‘চুপি চুপি প্রেম’ এবার আসছে প্রকাশ্যে
ঢাকা: ছবির নাম নিয়ে কম ধকল পোহাতে হয়নি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে। সেন্সর বোর্ডের আপত্তিতে শেষমেষ ‘ইটিশ পিটিশ প্রেম’ ছবির নাম পরিবর্তন করে ‘চুপি চুপি প্রেম’ নাম দিয়ে সেন্সরে জমা দেন পরিচালক।
বোধহয় তাতেই মন গলেছে সেন্সর বোর্ডের। তাই বৃহস্পতিবার একেবারে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
এ বিষয়ে পরিচালক মানিক বলেন, “নাম নিয়ে প্রথমে ঝামেলা হলেও আনকাট ছাড়পত্র পাওয়ায় খুবই ভালো লাগছে। এখন সেন্সর ছাড়পত্র হাতে পেলে খুব শিগগিরই ছবির মুক্তির তারিখ জানাব।”
ড্রিমস ইন্টারন্যাশানাল ব্যানারে রিপন চৌধুরী প্রযোজিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সাইমন-প্রিয়ন্তী। এছাড়া আরও অভিনয় করেছেন- আনিসুর রহমান রিপন, সূর্য রাজ, শিমুল খান, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








