News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

সুপার মডেলের জন্য কারাগারে বিশেষ ব্যবস্থা

সুপার মডেলের জন্য কারাগারে বিশেষ ব্যবস্থা

টিভি, ফ্রিজ, মোবাইলের সুবিধাসহ রাওয়ালপিন্ডির কারাগারের একটি বিশেষ কক্ষে দিন কাটছে পাকিস্তানি সুপার মডেল আয়ান আলির। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মুদ্রা পাচারের অভিযোগে আয়ান আলি গত দুই সপ্তাহ ধরে বন্দী।

ইসলামাবাদ বিমানবন্দর থেকে গত ১৪ মার্চ ২৩ বছর বয়সী এই সুপার মডেলকে ৫ লাখ মার্কিন ডলারসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে মামলা করে কর্তৃপক্ষ। অভিযোগ অস্বীকার করে আয়ান আলি দাবি করেন, জব্দকৃত অর্থ সম্পদ বিক্রির মাধ্যমে অর্জিত। তবে, মার্চের শেষ দিকে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেওয়ায় কারাগারেই দিন কাটতে হচ্ছে।

অভিযোগ প্রমাণিত হলে আয়ান আলির বিশাল অংকের অর্থ জরিমানার পাশাপাশি ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।

ষোলো বছর বয়সে র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের সবচেয়ে সফল এবং নামকরা মডেল হিসেবে পরিচিত হয়ে ওঠেন আয়ান আলি। দেখা যাক, সাবেক র‍্যাম্প মডেল করাগার থেকে বের হয়ে আসার কোনো 'ওয়াকওয়ে' দিয়ে আবার মুক্ত পৃথিবীতে ফিরতে পারেন কি না।  

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সাড়ে ৪ হাজার কয়েদীর মধ্যে অবশ্য আয়ান আলি বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে। খবরে বলা হয়, টিভি-ফ্রিজ ও অন্যান্য সুবিধাসহ কারাগারের একটি বিশেষ কক্ষ বরাদ্দ করা হয়েছে এই সুপার মডেলের জন্য। সেখানে তার জন্য বিশেষ একটি মোবাইল ফোনও সরবরাহ করা হয়েছে। তবে বিশেষ সুবিধা দেয়ার পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়