News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ মে ২০২৬

১০৩ প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘রকস্টার’

১০৩ প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘রকস্টার’

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে জেলা শহরের একক প্রেক্ষাগৃহ সব মিলিয়ে বড় পরিসরেই দর্শকের সামনে এসেছে ছবিটি।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় এক রকস্টারের উত্থান, খ্যাতি, ব্যক্তিগত টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

মুক্তির আগেই সিনেমাটির গান, পোস্টার ও প্রচারণা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ঈদে মুক্তি পাওয়া একাধিক সিনেমার ভিড়েও ‘রকস্টার’ ঘিরে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানী ঢাকায় সিনেমাটি চলছে স্টার সিনেপ্লেক্স-এর সব শাখায়। এর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), মিলিটারি মিউজিয়াম ও উত্তরা সেন্টার পয়েন্ট। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পেয়েছে ছবিটি।

ঢাকার ঐতিহ্যবাহী একক প্রেক্ষাগৃহগুলোর মধ্যেও রয়েছে ‘রকস্টার’-এর উপস্থিতি। মধুমিতা, শ্যামলী, আজাদ, আনন্দ, গীত সিনেমা, সৈনিক ক্লাব ও বিজিবি অডিটোরিয়ামসহ বিভিন্ন হলে চলছে সিনেমাটি। পাশাপাশি সাভারের সেনা অডিটোরিয়াম ও দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটারেও দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।

আরও পড়ুন: শাকিব খানের সঙ্গে কাজ করাটা আশীর্বাদ: সুনিধি

এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ‘রকস্টার’।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়