ঈদের দিন গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু
নিহত আঁখি। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার দিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় গলায় মাংস আটকে আঁখি (১১) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার লোকনাথপুর তেলপাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঁখি লোকনাথপুর ডিএস দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। সে একই এলাকার আব্দুল্লাহর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করছিল আঁখি। এ সময় হঠাৎ তার গলায় মাংসের একটি টুকরো আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








